উত্তর: উপনিবেশিক শাসনের আমলে উপজাতি বিদ্রোহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের কারণগুলি হলো –
১. সাঁওতালদের এলাকায় জমিদার, দিকুরা প্রভাব বিস্তার করে। দরিদ্র সাঁওতালরা দিপুদের অত্যাচারের মুখে পড়ে।
২. ইউরোপীয় কর্মচারীরা সাঁওতালদের জোর করে রেলপথ তৈরির কাজে লাগাতো এবং অত্যাচার করতো। সর্বোপরি সাঁওতালদের নিজস্ব সংস্কৃতি বিপন্ন হচ্ছিল। এই ভয়াবহ জীবন ও শোষণ থেকে মুক্তি পাবার জন্য সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে।
Tags
History
